শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

নিয়ম মেনে শিক্ষাপ্রতিষ্ঠানেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে হবে

অমর একুশে,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিয়েছে সরকার। সরকারি বিস্তারিত কর্মসূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানকেও দিবসটি যথাযথভাবে পালন করতে হবে। সোমবার (৮ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সরকারি বিস্তারিত কর্মসূচিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানসহ ২১ ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনে সঠিক নিয়মে, সঠিক রং ও মাপে জাতীয় পতাকা অর্ধনমিত রাখতে হবে।

কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সংগঠনের পক্ষে সর্বোচ্চ পাঁচ জন এবং ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ দুই জন একসঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন। মাস্ক ছাড়া কেউ শহীদ মিনারে প্রবেশ করতে পারবেন না। শহীদ মিনারের সব প্রবেশমুখে হাত ধোয়ার জন্য বেসিন ও লিকুইড সাবান রাখতে হবে।

কর্মসূচি অনুযায়ী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বিশেষ অবদানের বিষয়টি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিভিন্ন কর্মসূচিতে উপস্থাপন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি কর্মসূচি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা জারি করবে। সূত্র;বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION