সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা 

প্রেস বিজ্ঞপ্তিঃ
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটিসহ আরো কয়েকটি সহযোগি সংগঠনের কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা যুবদলের শীর্ষ নেতা ও কর্মী সমর্থকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে।
পুলিশ কর্তৃক নিরস্ত্র প্রতিবাদী মানুষের উপর গুলিবর্ষণ ও হত্যার বিচারের দাবীতে রবিবার সকালে উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরফাতের নেতৃত্বে এ সমস্ত কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি পেকুয়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সভা প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে সভাপতি কামরান জাদিদ মুকুট বলেন, সারাদেশে শান্তিপূর্ণ কর্মসূচিতে নিরস্ত্র প্রতিবাদী সাধারণ জনগণের উপর পুলিশ কোন কারণ ছাড়া গুলিবর্ষণ করেছে। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়। গণতন্ত্রকে ধ্বংস করতে আওয়ামী সরকার পুলিশ বাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করছে। এর জবাব একদিন সরকারকে দিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ওয়াহিদুজামান, সহসভাপতি সাজ্জাদ নুর, আবদুল আওয়াল, দিদারুল ইসলাম, গিয়াস উদ্দিন খোকা, নুরুল হোছাইন, রাজাখালী যুবদলের সভাপতি আব্বাছ উদ্দিন, যুগ্ন-সম্পাদক নুরুল ইসলাম, ফাহিম কামাল, মোঃ ইছাক, সহ-সাধারণ সম্পাদক কাইছার, আবদু শুক্কুর, সহ-সাংগঠনিক সম্পাদক শওকত হোছাইন, মোঃ সোয়াইব, গিয়াস উদ্দিন,মগনামা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, উজানটিয়া ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ছলিম, উপজেলা যুবদলের প্রচার সম্পাদক আজম ইকবাল, সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল রিয়াদ, সমাজ কল্যাণ সম্পাদক ফজল করিম, পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক রিদুয়ান, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ বাচ্ছু ও ধর্ম বিষয়ক সম্পাদক জাফর আলম, সহ-কোষাধ্যক্ষ সম্পাদক আব্বাছ উদ্দিন, সহ- প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ- গণ শিক্ষা বিষয়ক সম্পাদক তৌহিদুল ইসলাম মানিক ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ ইসমাঈল। এছাড়াও উপজেলা ছাত্রদলের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সহসভাপতি জয়নাল, ছাত্রদল নেতা নবাব শরীফ, আবদুল করিম, ছাত্রদল নেতা আবু হেনা রাজিব, লোকমান, জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি সাঈদী, সম্পাদক নাঈমুর রহমান হৃদয়, ছাত্রদল নেতা আশফাক ও সেলিম।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION