শনিবার, ২৫ Jul ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য

হাইকোর্ট শুধুমাত্র ‘অতি জরুরি’ মামলার শুনানি নিবেন

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার ঊর্ধ্বমুখী প্রভাবের মধ্যেও সীমিত আকারে চলমান আদালতের কার্যক্রমে শুধুমাত্র অতি জরুরি মামলার শুনানি নেবেন বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৬ এপ্রিল) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।

ভার্চুয়াল আদালতের কার্যক্রমের শুরুতে আইনজীবীদের উদ্দেশ্যে আদালত বলেন, ‘অতি জরুরি বিষয় ছাড়া অন্য আবেদন শোনা হবে না। প্রধান বিচারপতির গঠনবিধি আপনারা দেখেছেন। গঠনবিধি অনুসারে মামলাটি শুধুমাত্র জরুরি হলে হবে না, অতি জরুরি হতে হবে। শুধু মক্কেলের জন্য জরুরি বিষয়ে মামলা ফাইল করতে হবে, এটা এখন না। এটা সামনে পাবেন। তখন সে হিসেবে মেনশন করবেন।’

প্রসঙ্গত, করোনার সংক্রমণ প্রতিরোধে গত ৫ এপ্রিল থেকে সারাদেশে জনসাধারণের চলাচলের ওপর এক সপ্তাহের নিষেধাজ্ঞা ঘোষণা করে সরকার। গত ৪ এপ্রিল এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ।

ওই প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা চলাকালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ভার্চুয়ালি চারটি বেঞ্চ (তিনটি দ্বৈত ও একটি একক) এবং সপ্তাহে দু’দিন আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারিক কার্যক্রম চলবে বলে বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। পাশাপাশি দেশের অধস্তন আদালতসমূহের মধ্যে জেলা ও মহানগর প্রতি একজন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা জরুরি বিষয়ে বিচারকার্য পরিচালিত হবে বলেও কোর্ট প্রশাসন জানায়। সূত্র:বাংলাট্রিবিউন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION