বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

শুভেচ্ছা ও শুভকামনা

আবু তাহের, উপদেষ্টা সম্পাদক, কক্সবাজার ভয়েস ডট কম (২৭ এপ্রিল):

শুভেচ্ছা ও শুভকামনা সবার জন্য। করোনাকালের এই দুঃসময়ে নিশ্চয় উদ্বেগ উৎকন্ঠার মধ্যে সময় অতিবাহিত করছেন। ঘরবন্দি মানুষ চরম বিপদে আগামী দিনে শুভ কোন সংবাদের অপেক্ষায় রয়েছেন। কি ঘটছে, কি হতে যাচ্ছে- জানতে অনেকে দিনের বেশির ভাগ সময় অনলাইন দুনিয়ায় সময় ব্যয় করছেন।

প্রিয় পাঠক, বুঝতে পেরেছেন তথ্যপ্রযুক্তির এই যুগে অনলাইন সাংবাদিকতার অনেক ব্যাপ্তি ঘটেছে। আমি জানি অনেকে খবরের কাগজ থেকে বিরত রয়েছেন। অনেকে নিয়মিত টেলিভিশন দেখছেন না। প্রতিদিনের খবরের জন্য নির্ভর হয়ে পড়েছেন অনলাইনের উপর। বিপুল পাঠকের চাহিদার কারণে অনলাইন সাংবাদিকতায় এসেছে অনেক পরিবর্তন। আমরাও এর থেকে পিছিয়ে নেই।

কক্সবাজার ভয়েস ডট কম তার যাত্রাকাল থেকে অগ্রসর পাঠকের কথা চিন্তা করে আধুনিক সাংবাদিকতা শুরু করেছে। ‘সবার আগে সঠিক খবর’ এই অঙ্গিকার নিয়ে নিশ্চয় আপনাদের প্রত্যাসা পূরণ করেছে। এই নিউজ পোর্টাল এর একজন উপদেষ্টা সম্পাদক হিসাবে আমি বলবো আমাদের আরো অনক পথ পাড়ি দিতে হবে। এখানে প্রতিনিয়ত প্রতিযোগিতা। আমি আশা করি এই চ্যালেঞ্জ গ্রহণ করে ‘কক্সবাজার ভয়েস ডট কম’ আরো এগিয়ে যাবে। তবে এজন্য প্রয়োজন পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের অব্যাহত সহযোগিতা।

প্রতিষ্ঠা বাষিকীর এই দিনে কক্সবাজার ভয়েস ডট কম এর সকল সাংবাদিক, কলাকৌশলী এবং পাঠকের জন্য শুভ কামনা।

আবু তাহের ,উপদেষ্টা সম্পাদক, কক্সবাজার ভয়েস ডট কম,
সভাপতি, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন
ও সাধারণ সম্পাদক, কক্সবাজার প্রেসক্লাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION