বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার

বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় দুই মামলা

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালীতে পুলিশের সঙ্গে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে (১৭ এপ্রিল) পুলিশ ও মালিক পক্ষ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।রোববার (১৮ এপ্রিল) সকালে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ওসি শফিউল কবির।

তিনি জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় এসআই রশিদুজ্জামান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা দুই থেকে আড়াই হাজার ব্যক্তিকে আসামি করা হয়েছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রে হামলা ও প্রতিষ্ঠানের সম্পত্তি নষ্ট করায় এস এস পাওয়ার প্ল্যান্টের চিফ কোঅরডিনেটর ফারুক আহমদ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন। এ মামলায় ২০ থেকে ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৪০ জনকে। তবে আসামিদের নাম জানাতে পারেননি ওসি।

উল্লেখ্য, শনিবার (১৭ এপ্রিল) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনায় শিল্প গ্রুপ এস আলমের নির্মাণাধীন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ ঘটনায় আরও ২৩ শ্রমিক আহত হন। বেতন-ভাতা ও ইফতারের সময় বিরতি এবং শুক্রবার কর্মঘণ্টা কমানো নিয়ে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনা তদন্তে পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION