সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত হিমছড়ি সমুদ্রে গোসলে নেমে তিন পর্যটক নিহতের ঘটনায় নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার কৈলাশে ফিরে গেলেন মা দুর্গা: সৈকতে প্রতিমা বিসর্জনে লাখো মানুষের ঢল হিমছড়ি সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সৌদি আরবের মদিনা-পূর্বাঞ্চলে ৫টি ড্রোন ছুড়ল হুথিরা স্থানীয় নির্বাচন: বিদ্যমান আইনেই তফসিল, সুযোগ থাকছে এমপিওভুক্ত শিক্ষকদের উখিয়া ও টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পৌর আ’লীগের আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি:

মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরায় উদ্ধার করে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ার স্বপ্নে জাতিকে উজ্জীবিত করার জন্য জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের ৪০ তম বার্ষিকীতে কক্সবাজার পৌর আওয়ামীলীগ আয়োজন করে একটি ভার্চুয়াল আলোচনা সভা।

১৭ই মে সন্ধ্যা ৭টায় শুরু হওয়া এই সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি এড. ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সম্মানিত পৌর মেয়র মুজিবুর রহমান। কক্সবাজার পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু উজ্জ্বল করের সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম। এই সভায় বক্তারা ১৯৮১ সালের কঠিন পরিস্থিতির কথা স্মরণ করে তৎকালীন আওয়ামীলীগ সেই দুর্গম পথ পার হয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কিভাবে পরবর্তীতে দেশের প্রধান এবং শক্তিশালী রাজনৈতিক দলে পরিণত হয় তার বর্ণনা দেন।

এই সভায় কক্সবাজার পৌর আওয়ামীলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা শুভেচ্ছা বক্তব্য রাখেন। পরিশেষে আলোচনা সভার সভাপতি নজিবুল ইসলামের কবিতা পাঠ ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের ইতি টানা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION