শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

গুরুত্বপূর্ণ ৫ পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

ভয়েস নিউজ ডেস্ক:

এবার গুরুত্বপূর্ণ ৫ পরীক্ষা না-ও হতে পারে। অনিশ্চয়তা হয়ে পড়েছে পিইসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষা। সম্ভাবনাও কমছেএসএসসি, এইচএসসির। খবর সংশ্লিষ্ট সূত্রের।

প্রতিবছর সাধারণত নভেম্বর-ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণির সমাপনী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি সমাপনী এবং স্কুলগুলোর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে এ বছর করোনা মহামারির কারণে এক দিনও ক্লাস করানো সম্ভব হয়নি। এরই মধ্যে অর্ধেক সময় পার হয়ে গেছে।

বর্তমানে করোনাভাইরাস (কোভিড-১৯)— এর সংক্রমণের যে ঊর্ধ্বগতি তাতে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সম্ভাবনা কম।

ফলে এবার এই পাঁচ গুরুত্বপূর্ণ পরীক্ষা না-ও হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। একই সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাবনাও কমছে।

পাবলিকসহ গুরুত্বপূর্ণ পরীক্ষা নিতে না চাইলে প্রধানমন্ত্রীর সম্মতির প্রয়োজন হবে। এ অবস্থায় শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হলে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে সারসংক্ষেপ পাঠানোর প্রস্তুতি নিয়ে রেখেছে শিক্ষার দুই মন্ত্রণালয়। পরীক্ষা না হলেও অটো পাস দেওয়া হবে না। অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে বেশি দিন আর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে থাকতে হবে না।’

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, ‘পিইসি পরীক্ষার ব্যাপারে এখনো আমরা সিদ্ধান্ত নিইনি। আমাদের হাতে সময় আছে। যদি আরো কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব না হয়, তাহলে বিকল্প চিন্তা করা হবে। এখন আমাদের শিক্ষকরা শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বাড়ির কাজ পৌঁছে দিচ্ছেন। সে কাজেই আমরা বেশি জোর দিচ্ছি।’

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন বলেন, ‘আমরা এখন অ্যাসাইনমেন্টের ওপর জোর দিচ্ছি। যদি ডিসেম্বর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না যায় তাহলে বিকল্প কী হতে পারে, সেই পরিকল্পনাও করছি। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।’পিইসি, জেএসসি ও বার্ষিক পরীক্ষার জন্য আগামী আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারে দুই মন্ত্রণালয়।

গত বছরও আগস্ট মাসেই পিইসি ও জেএসসি পরীক্ষা না নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

এসএসসি পরীক্ষার জন্য ৬০ কর্মদিবস এবং এইচএসসি পরীক্ষার জন্য ৮৪ কর্মদিবসের সিলেবাস প্রকাশ করা হয়েছে।

শুক্রবার এবং সরকারি ছুটির দিন বাদ দিলে এসএসসি পরীক্ষা নিতে তিন মাস এবং এইচএসসি পরীক্ষা নিতে চার মাস ক্লাস করাতে হবে। কিন্তু শিগগিরই ক্লাস শুরু করা না গেলে পরীক্ষা নেয়া অসম্ভব হয়ে পড়বে।

করোনা সংক্রমণের যে অবস্থা তাতে আগামী মাসেও স্কুল-কলেজ খোলার সম্ভাবনা নেই বললেই চলে। এসব কারণে পরীক্ষার বিকল্প হিসেবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে মূল্যায়ন করার পরিকল্পনা জোরদার করা হচ্ছে।

এ বছর জেএসসি, জেডিসিসহ অন্যান্য পরীক্ষা নেয়া সম্ভব না হলেও রেজিস্ট্রেশন করা হয়েছে। ফরম পূরণসহ আনুষঙ্গিক কাজ করারও পরিকল্পনা রয়েছে। প্রশ্নপত্র তৈরি এবং মুদ্রণের প্রক্রিয়াও শুরু হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION