সোমবার, ২৭ Jul ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

সম্পাদক নুরুল ইসলামের মৃত্যুতে সাংবাদিক সংসদ কক্সবাজার’র শোক

প্রেস বিজ্ঞপ্তি:
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, কক্সবাজারে প্রতীথযশা সাংবাদিক, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম আর নেই। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না নিল্লাহি….রাজেউন)।
কক্সবাজারের প্রবীণ ও সাংবাদিকতার অগ্রদূর এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সাংবাদিক সংসদ কক্সবাজার। এক শোক বার্তায় সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ছৈয়দ আলম মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিতে সাংবাদিক সংসদ কক্সবাজারের নেতৃবৃন্দ বলেন, কক্সবাজারের সাংবাদিকতা ও উন্নয়ন, সমৃদ্ধি ও পর্যটন কক্সবাজারকে যারা বিশ্বের বুকে ছড়িয়ে দিয়েছেন তাদেরই অগ্রজ সৈনিক এই মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি কক্সবাজারের সাংবাদিকতাকে সমৃদ্ধির পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নিজের যৌবন উৎসর্গ করেছেন। সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলামের মৃত্যুতে কক্সবাজারবাসী একজন সজ্জন, মানবতাবাদী ও দরদী একজন মানুষকে হারিয়েছেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION