শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
কক্সবাজার শহরে রেনেসাঁ হোটেলে মদের বারে সংঘর্ষ, দুই যুবক নিহত আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক

নভেম্বরের মাঝামাঝি সময়ে এসএসসি পরীক্ষায় শুরু

ফাইল ছবি করোনার প্রকোপে আগামী সেপ্টেম্বরেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টি নিশ্চিত নয়। পুরোনো ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

করোনার কারণে আটকে থাকা ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হতে পারে ১০-১২ নভেম্বরের মধ্যে। এই তিন দিনের যেকোনো একদিন থেকে পরীক্ষা শুরু করতে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরীক্ষা শুরুর ১৫ দিন আগে রুটিন প্রকাশ করা হবে বলেও সংশ্লিষ্ট মাধ্যমে জানা গেছে।

আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড থেকে জানা গেছে, ২০২১ সালের এসএসসি পরীক্ষার আয়োজন করতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরীক্ষার জন্য প্রশ্নপত্র ছাপার কাজ শেষ হয়েছে। চলতি সপ্তাহে প্রশ্নপত্র জেলা পর্যায়ে পাঠানো হবে। আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন থেকে এ পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। যেহেতু ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হবে, সেহেতু উল্লেখিত সময়ের মধ্যে এসএসসি পরীক্ষা শুরু করলে পরবর্তী এক মাসের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরুর প্রস্তুতি নেওয়া সম্ভব হবে।

জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করা সম্ভব না হওয়ায় গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন বাছাইয়ের সুযোগ বাড়ানো হবে। আগে ১০টি প্রশ্নের মধ্যে ৭-৮টির উত্তর দিতে হলেও এবার সেখানে চারটির উত্তর দিতে বলা হবে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে কেন্দ্রের বেঞ্চগুলোতে ইংরেজি বর্ণ ‘জেড’ আকারে বসানো হবে পরীক্ষার্থীদের। কেন্দ্রে পরীক্ষার্থী, শিক্ষকসহ সবাইকে মাস্ক পরে ঢুকতে হবে। প্রবেশের ফটকে রাখা হবে হ্যান্ড স্যানিটাইজার। শিক্ষক ও পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব রেখে চালাতে হবে যাবতীয় কার্যক্রম।

জানতে চাইলে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমীরুল ইসলাম বলেন, এসএসসি পরীক্ষা নেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।‌ আগামী ১০, ১১ বা ১২ নভেম্বর থেকে পরীক্ষা শুরুর চিন্তাভাবনা করা হচ্ছে। এ সময়ে এসএসসি পরীক্ষা শুরু করতে পারলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে। পরীক্ষা শেষে পরবর্তী একমাস পর ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে চলতি সপ্তাহে পরীক্ষা শুরুর দিন চূড়ান্ত করা হবে।

তিনি বলেন, যেহেতু চলতি বছরের মধ্যে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ করতে হবে। সে কারণে পরীক্ষা শুরু ও ফলাফল প্রকাশের জন্য আমরা হিসাব নিকাশ করছি। শিক্ষা মন্ত্রণালয় থেকে সম্মতি দিলে আগামী ১০ থেকে ১২ নভেম্বরের যেকোনো দিন এসএসসি পরীক্ষা শুরু করা হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে চলতি বছরের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেওয়ার জন্য কেন্দ্রগুলোর জন্য বিশেষ কিছু নির্দেশনা দেওয়া হবে। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিতে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা না বাড়লেও বিভাগভিত্তিক সকাল-বিকেল পরীক্ষার আয়োজন করা হবে।

এবার এসএসসি-সমমান পরীক্ষায় অংশগ্রহণ করতে সারাদেশে প্রায় ২২ লাখ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। তার মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ৪ লাখ ৭৩ হাজার শিক্ষার্থী রয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION