বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শহীদুল ইসলাম, উখিয়া (২৭ এপ্রিল):
উখিয়ায় দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হলেন উখিয়ার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের বানু বিবি (৭০)ও তুতুরবিল গ্রামের আবুল কালামের ছেলে শাহ আলম (২৮)। সোমবার কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১২২জনের নমুনা পরীক্ষা করেন। এর মধ্যে ৬ জনের রিপোট পজেটিভ। ৬ জনের মধ্যে একজন রোগী বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার। বাকী ৫ জনই কক্সবাজার জেলার করোনা রোগী।
এদিকে মহেশখালীতে ৯ জন, টেকনাফে ৪ জন, সদর উপজেলায় ২ জন এবং চকরিয়াতে ২জন, রামুতে ১ জন এবং উখিয়াতে২ জন। কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে সর্বোচ্চ সংখ্যক ১২২ জনের স্যাম্পল টেস্ট করা হয়।গত ২ এপ্রিল থেকে মোট ২৬ দিনে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট ৯৪৪ জনের স্যাম্পল টেস্ট করা হয়েছে। তারমধ্যে ২১ জন করোনা ভাইরাস রোগী সনাক্ত করা হয়। বাকী ৯২৩ জনের রিপোর্ট ‘নেগটিভ’ পাওয়া যায়।
এ ব্যাপারে উখিয়া উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা রন্জন বড়ুয়া রাজন বলেন দুই জন করোনা আক্রান্ত হয়েছেন। এদের কে রামু আইসোলেশন সেন্টারে পাঠানো হবে।
ভয়েস/আআ