বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে করোনা রোগী ফের বেড়েছে

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৫ জন। এ সময় করোনায় একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামে সোমবার (১১ অক্টোবর) ১১ জনের করোনা শনাক্ত হয়। তবে ওইদিন ভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারে একটি ল্যাবে এক হাজার ৬২৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ১৩ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১ দশমিক ৫৩ শতাংশ।

উপজেলাগুলোর মধ্যে সাতকানিয়া ১, আনোয়ারায় ১, বোয়ালখালীতে ২, রাউজানে ১, হাটহাজারীতে ৪ ও সীতাকুণ্ডে তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন লোহাগড়া, বাঁশখালী, চন্দনাইশ, পটিয়া, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত এক লাখ দুই হাজার ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরের বাসিন্দা ৭৩ হাজার ৮৫৯ জন, বাকি ২৮ হাজার ১৯১ জন বিভিন্ন উপজেলার।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মোট এক হাজার ৩১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯২ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION