বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে আরও ১০ জন করোনা আক্রান্ত

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে আরও ১০ জন করোনা আক্রান্তপ্রতীকী ছবি
চট্টগ্রাম: গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫২৬টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে ১০ জনের। এ নিয়ে মোট আক্রান্ত ১ লাখ ২ হাজার ৬০ জন।

এসময়ে ১ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন ১০টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৬ টি নমুনা পরীক্ষা করে ২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৫৪০টি নমুনা পরীক্ষা করে ৪ জন, মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৩৯টি নমুনা পরীক্ষা করে ১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭টি নমুনা পরীক্ষা করে ২ জন এবং এপিক হেলথ কেয়ার ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এছাড়া চমেক ল্যাবে ৫৩টি, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১৭৯টি, শেভরণ ল্যাবে ৫৭১টি, মেডিক্যাল সেন্টার ল্যাবে ৫টি, ল্যাব এইডে ৩টি এবং কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

এ দিন অ্যান্টিজেন টেস্ট ও সিভাসু ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়নি।

২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১০ জনের মধ্যে নগরে ৭ জন এবং উপজেলায় ৩ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারী ১ জন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৩ জনের মৃত্যু হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION