বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১ আক্রান্ত ১৩

চট্টগ্রাম হাসপাতাল,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৩ জন। এ সময়ে করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সোমবার (১৮ অক্টোবর) জেলায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই দিন ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১২টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ২৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে আটজনই নগরের বাসিন্দা। আর বোয়ালখালীতে একজন ও হাটহাজারী উপজেলায় চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। চট্টগ্রাম আজ করোনা শনাক্তের হার ১.০২ শতাংশ।

এদিন সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, পটিয়া, চন্দনাইশ, রাউজান, রাঙ্গুনিয়া, আনোয়ারা, ফটিকছড়ি, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১২৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯১১ জন, বাকি ২৮ হাজার ২১৭ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২০ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৫ জনের।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION