বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, উপকূলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস পরকালে আপনজন থেকে পালাবে মানুষ কক্সবাজারে মৃত্যুদন্ডের আসামী নিয়ে ‘আয়নাবাজি’ সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর অবরোধের মুখে ইরানের পথ ধরা জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ বিদ্যুৎ চাহিদা পূরণের পাশাপাশি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিত করার তাগিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের মাতারবাড়িতে প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন কয়লা বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ সাময়িক বরখাস্ত

চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু

করোনাভাইরাস,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মৃত্যুবরণ করেছেন। করোনা শনাক্ত হয়েছে ৮ জনের। বুধবার (২০ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্ত হওয়া ৪ জন মহানগর এলাকার এবং ৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এছাড়া মৃত্যুবরণকারী ১ জন নগরের বাসিন্দা।

এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব সহ মোট ১২টি ল্যাবে ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার শূন্য দশমিক ৫৩ শতাংশ।

বিআইটিআইডি ল্যাবে ৪৩৯টি নমুনা পরীক্ষা করে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৭১টি নমুনা পরীক্ষা করে ৪ জন, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ৮টি নমুনার মধ্যে ১ জন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১২টি নমুনার মধ্যে ১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ১৩৬ জন। এর মধ্যে মহানগর এলাকায় ৭৩ হাজার ৯১৫ জন এবং উপজেলা এলাকায় ২৮ হাজার ২২১ জন। মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩১৬ জনের মধ্যে ৭২১ জন মহানগর এবং ৫৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION