বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসরায়েলের সঙ্গে আমিরাতের অস্ত্রচুক্তির গোপন তথ্য ফাঁস ঐকমত্যের ভিত্তিতেই জনপ্রত্যাশার সংবিধান সংস্কার চান সালাহউদ্দিন আহমদ ভিনিসিয়ুস কি তাহলে রিয়ালেই থাকছেন? সৈকতে প্যারাসেইলিং বন্ধে সরকারকে আইনি নোটিশ মহেশখালী প্রেস ক্লাবে তিন নতুন সদস্য, সাংবাদিক মহলে উৎসাহ দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী

করোনায় ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ৬ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০১ জনে।

১০ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৮ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মারা যান। এর আগের ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছিল ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৬০৯টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ৮৮টি নমুনা পরীক্ষায় ২৪৩ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে সর্বমোট শনাক্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৬৬ হাজার ৯০৭ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৫১ শতাংশ।

দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে রোগী শনাক্তের হার ১৫ দশমিক ৪০ শতাংশ।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫৩৪ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০ হাজার ৮৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে চল্লিশোর্ধ ৩ জন, পঞ্চাশোর্ধ ২ জন, ষাটোর্ধ্ব ৩ জন এবং সত্তরোর্ধ্ব ২ জন।

এই ১০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন, চট্টগ্রামের ৪ জন, খুলনার ১ জন, বরিশাশের ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION