সোমবার, ১১ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় আরও ৫ জনের মৃত্যু

করোনায় মৃত্যু,ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন এবং মারা গেছেন ৫ জন। তাদের নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৮ হাজার ১০ জন এবং শনাক্ত হলেন ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার ৮৬৮টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ১৪টি। এখন পর্যন্ত এক কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৭৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ৪ জন পুরুষ এবং একজন নারী।

মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন এবং ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকাতেই ৪ জন এবং চট্টগ্রামে একজন রয়েছেন।

তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৪ জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা গেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION