রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমানের জানাজায় শোকাহত মানুষের ঢল

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৮ ডিসেম্বর) বাদে জোহর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। জানাজা পূর্বে মরহুমের আলোকিত জীবন নিয়ে বক্তব্য রাখেন কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এস.এম সিরাজুল ইসলাম, মরহুমের ছোট ভাই এস্তাফিজুর রহমান ও বড় ছেলে রুবেল।

এসময় বিশিষ্ট শিক্ষাবিদ সিরাজুল মোস্তফা, সাবেক মেয়র সরওয়ার কামালসহ নানান শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানাজা শেষে কক্সবাজার কেন্দ্রীয় বড় কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

শহরের বার্মিজ স্কুল রোডের নিবাসী ব্যবসায়ী জিল্লুর রহমান জিল্লু (৬৩) বুধবার রাত ১ টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি মৃত হাজী শামশুল হক ও মরহুম আক্তার মেহের নুর বেগমের পুত্র। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। মরহুম জিল্লুর রহমান মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র, ১ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। তিনি কক্সবাজার ফ্লাওয়ার মিল মালিক সমিতির সভাপতি ছিলেন। মরহুম জিল্লুর রহমান কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় হতে ১৯৭৮ সালে এসএসসি পাশ করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION