রবিবার, ২৬ Jul ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

কক্সবাজারে ইস্টিশনের নবযাত্রা

প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজারের একমাত্র জ্ঞান ও সৃজনশীল বইয়ের বিপনন কেন্দ্র “ইস্টিশন” নতুন করে যাত্রা শুরু করলো সৈকতের লাবনী পয়েন্টে।

বুধবার (০৮ ডিসেম্বর) লাবনী বীচ রোডে ইস্টিশন এর নতুন আউটলেটের যাত্রাকে কেন্দ্র করে ইস্টিশন আয়োজন করে ‘নবযাত্রা’।

নবযাত্রা’র সূচনা করেন ডা. খলিলুর রহমান জেনারেল এসেম্বলী মেম্বার অফ একশনএইড বাংলাদেশ এবং ফারাহ্ কবির- কান্ট্রি ডিরেক্টর অফ একশনএইড বাংলাদেশ।

এসময় ডা.খলিলুর রহমান বলেন, “মেধার বিকাশ করতে হলে বই পড়তে হবে। এবং বইমুখী এমন প্রতিষ্ঠান বরাবরই সাধুবাদ পাওয়ার যোগ্য। ”

ফারাহ কবির বলেন, “প্রযুক্তির যেমন প্রয়োজন আছে তথ্য পাওয়ার জন্য তেমনি নলেজ লিডারশীপ এবং নতুন উদ্ভাবন এর জন্য বইয়ের কোন বিকল্প নেই।”

কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল ইসলাম বলেন,” তরুণ প্রজন্ম কে সৃজনশীল বইয়ের জগতের মুখোমুখি করবার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ”

২০১৯ সালের ১৭ জানুয়ারিতে মানুষের চিন্তাজগতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। সাহিত্য, সংস্কৃতি বিকাশের প্রত্যয়ে সাহিত্য আড্ডা,পাঠচক্র, বইমেলা এবং বিভিন্ন স্কুলমুখী কার্যক্রম চলমান। ‘ইস্টিশন’ তার রেলগাড়ি নিয়ে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতির জগতে অনন্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা বলে জানান ইস্টিশন মাস্টার (স্বত্বাধিকারী) অনুরণন সিফাত।

এসময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা লুসি তৃপ্তি গোমেজ, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের অন্যতম সংগঠক কবি মানিক বৈরাগী, কবি শামীম আক্তার, উদীচী কক্সবাজার সাধারণ সম্পাদক বোরহান মাহমুদ,আবৃত্তিশিল্পী চাষী ছোটন, শিল্পী সুজয় আচার্য্য প্রমুখ।

গত ০৭ ডিসেম্বর, মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুরু হয়ে কথা,গান, আবৃত্তির মাধ্যমে শেষ হয় আয়োজন। মোটেল লাবনী সংলগ্ন ইস্টিশন চত্ত্বর কক্সবাজারের শিল্পী সাহিত্যিক,উন্নয়ন কর্মী,সাংবাদিক সহ সর্বস্তরের বইপ্রেমী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছিলো।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION