রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

উন্নীত বেতন স্কেলের দাবিতে কক্সবাজার ভূমি অফিসার্স কল্যাণ সমিতির স্মারকলিপি

ভয়েস প্রতিবেদক:

প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি.ও জারির তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ, বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ এবং পদোন্নতি প্রদানের দাবিতে স্মরকলিপি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখা।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের কাছে ভূমি মন্ত্রণালয়ের সচিব বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে, প্রধানমন্ত্রী কর্তৃক অনুমোদিত ভূমি সহকারী কর্মকর্তা ও উপ সহকারী কর্মকর্তাদের উন্নীত বেতন স্কেলের স্থগিতাদেশ প্রত্যাহার পূর্বক জি.ও জারির তারিখ থেকে বকেয়া বেতন ভাতা পরিশোধ, বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ এবং পদোন্নতি প্রদানে জোর দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আবুল হোছাইন, সাধারন সম্পাদক মিজবাহ উদ্দিন, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবুল মনসুর, সহ-সভাপকি ছলিম উল্লাহ, সাবেক জেলা সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি ছৈয়দ নুর, যুগ্ন সাধারন সম্পাদক খালেদা আকতার, মহিলা সম্পাদক রাশেদা আকতার, অর্থ সম্পাদক জেসমিন আকতার, ক্রীড়া সম্পাদক মিছবাহ উদ্দিনসহ সমিতির অন্যান্য সদস্যরা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION