শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সুপ্রিম কোর্টে ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম শুরু

সুপ্রিম কোর্ট

ভয়েস নিউজ ডেস্ক:
দেশব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।বুধবার (১৯ জানুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি শুরু হয়। একইদিন থেকে হাইকোর্ট বিভাগও ভার্চুয়ালি বিচারকার্য পরিচালনা করবে।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়ালি পরিচালিত করার বিষয়ে নির্দেশনা জারি করে কোর্ট প্রশাসন।

আপিল বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা সংক্রমণজনিত উদ্ভূত পরিস্থিতিতে আগামী ১৯ জানুয়ারি (বুধবার) হতে ‌‌‌‌‘আদালত কর্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন-২০২০’ এবং এতদসংক্রান্তে জারি করা প্রাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে। হাইকোর্ট বিভাগও বিজ্ঞপ্তিতে একই কথা জানান।

এদিকে গত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তির পর থেকে গত ১৬ জানুয়ারি থেকে সপ্তাহে চার দিন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের চেম্বার জজ আদালত ভার্চুয়ালি পরিচালিত হচ্ছে।

প্রসঙ্গত, করোনা সংক্রমণের শুরুর দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সীমিত পরিসরে সুপ্রিম কোর্টের বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে ২০২১ সালের ১ ডিসেম্বর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় (আপিল ও হাইকোর্ট) বিভাগের বিচারিক কার্যক্রম শারীরিক উপস্থিতিতে চালু করে কোর্ট প্রশাসন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION