সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে ৩৪ জন

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ১২ হাজার ১৮৩ জন। এ সময়ে ৩৪ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এখন পর্যন্ত মৃত্যু ২৮ হাজার ৩৬৩ জনের এবং শনাক্ত হয়েছেন ১৭ লাখ ৮৫ হাজার ৩৩২ জন।

রবিবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৮ দশমিক ৩৩ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন দুই হাজার ১৬৭ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৫ লাখ ৬৫ হাজার ৬৪৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৪৩ হাজার ২৬৬টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ৬টি। এখন পর্যন্ত এক কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ২৮ দশমিক ৩৩ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৩৬ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছে ৮৭ দশমিক ৬৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫৯ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৯ জন পুরুষ এবং ১৫ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে ২ জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৪ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৪ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২২ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহে ২ জন মারা গেছেন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২২ জন এবং বেসরকারি হাসপাতালে ১২ জন মৃত্যুবরণ করেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION