মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
দরিয়ানগরে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যূ বেসরকারি প্রতিষ্ঠানের হাতে যাচ্ছে কক্সবাজার রেল স্টেশন-রেলপথ প্রতিমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না দুই বছর পার হলো জুলাই আন্দোলন : সুশাসনের প্রত্যাশা পূরণ কতদূর? শেখ হাসিনা যদি দেশে ফিরে, আইনের বাইরে সরকার কিছু করবে না: আইনমন্ত্রী হত্যার ছয় বছর পর রায়: জমির সীমানা বিরোধে মা-মেয়েকে কুপিয়ে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড পালিয়ে আসার সময় রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর  মির্জা ফখরুলের আক্ষেপ “কিছুই বদলায়নি” মালয়েশিয়া শ্রমবাজার খুলেছে দ্বিপাক্ষিক বৈঠকে : মাহদী আমিন

দেশে করোনা শনাক্তের হার ৬% শতাংশের নিচে

করোনাভাইরাস, ফাইল ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। অর্থাৎ, শনাক্তের হার নেমেছে ৬ দশমিক ৭৭ শতাংশে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু ২৮ হাজার ৯৯০ জন এবং মোট শনাক্ত ১৯ লাখ ৩৬ হাজার ৮৩৭ জন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৭৭ শতাংশ।

এদিন সুস্থ হয়েছেন ৮ হাজার ৩৫৭ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৭১ হাজার ৬১৫ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৪২২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৫৪৭টি। এ পর্যন্ত মোট এক কোটি ৩২ লাখ ৬০ হাজার ৫১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, শনাক্ত বিবেচনায় গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০টি নমুনায় ৬ দশমিক ৭৭ শতাংশ এবং এখন পর্যন্ত ১৪ দশমিক ৬১ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯১ দশমিক ৪৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ এবং ৯ জন নারী। এরমধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ২ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগের ৮ জন, চট্টগ্রামের ৩ জন, রাজশাহীর ২ জন, খুলনার ১ জন, সিলেটের ১ জন এবং রংপুরের ১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪ জন এবং বেসরকারি হাসপাতালে ১ জন এবং বাসায় ১ জন মৃত্যুবরণ করেছেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION