সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

করোনায় মুত্যু ৮ জনের

করোনাভাইরাস প্রতীকী ছবি।

ভয়েস নিউজ ডেস্ক:

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৮ জন মারা গেছেন এবং শনাক্ত হয়েছেন ৭৯৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেলেন ২৯ হাজার ৪৫ জন এবং শনাক্ত হলেন ১৯ লাখ ৪৪ হাজার ৩৭৬ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ।

মঙ্গলবার (১ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ দিন করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৬০ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ২২ হাজার ১২৫ জন।স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৩ হাজার ৮৮৩টি। অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২৩ হাজার ৮১৭টি। এখন পর্যন্ত এক কোটি ৩৪ লাখ ২৫ হাজার ১৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৩ দশমিক ৩৫ শতাংশ এবং এখন পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৪৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৩ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যু হার ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃত্যুবরণকারীদের মধ্যে ৫ জন পুরুষ এবং ৩ জন নারী।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে একজন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ২ জন, খুলনায় একজন এবং ময়মনসিংহে একজন রয়েছেন।

৮ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬ জন এবং বেসরকারি হাসপাতালে ২ জন মৃত্যুবরণ করেছেন।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION