সোমবার, ১১ মে ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

২০ মার্চ থেকে শুরু হচ্ছে প্রাক প্রাথমিকের ক্লাস

ভয়েস নিউজ ডেস্ক:

করোনা সংক্রমণের কারণে দ্বিতীয় দফায় প্রায় দেড় মাস বন্ধের পর আবার শুরু হয়েছে প্রাথমিক বিদ্যালয়ে সশরীরে ক্লাস। তবে বন্ধ থাকবে প্রাক-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস। কোভিড পরিস্থিতি বিবেচনায় যা শুরু হতে পারে আগামী ২০ মার্চ থেকে।

তবে এরই মধ্যে ঢাকা মহনগরের বেশ কয়েকটি কিন্ডারগার্ডেন প্লে, নার্সারি, কেজি শ্রেণির শিক্ষার্থীদের সশরীরের বিদ্যালয়ের আসার তারিখ ঘোষণা দিয়েছে।

বুধবার (২ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমার সই করা প্রাথমিকের ক্লাস রুটিন থেকে এ তথ্য জানা যায়।

ক্লাস রুটিনে বলা হয়, প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণি কার্যক্রম কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনায় আগামী ২০ মার্চ থেকে শিক্ষক সহায়িকায় প্রদত্ত রুটিনের আলোকে পরিচালিত হবে।

ক্লাস রুটিনে বাংলা, ইংরেজি ও গণিতে শিক্ষার্থীদের শিক্ষণ ঘাটতি চিহ্নিত করে বিশেষ শ্রেণি কার্যক্রম পরিচালনার কথা বলা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানা যায়, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হবে প্রতিদিন (সপ্তাহে ছয় দিন)। আর বিদ্যালয় পরিচালিত হবে দুই শিফটে। তবে কোনো সমাবেশ হবে না। একান্ত প্রয়োজন ছাড়া অভিভাবকদের বিদ্যালয়ে আসা নিরুৎসাহিত করা হবে। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া ছাড়া কোনো শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হতে পারবেন না।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION