রবিবার, ২৬ Jul ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

হাফিজুর রহমানের সন্ধান চাই

প্রেস বিজ্ঞপ্তি:
মোঃ হাফিজুর রহমান নামের ১৩ বছরের এক কিশোর পিএমখালীর ৪নং ওয়ার্ড, পূর্ব জুমছড়ি এলাকা থেকে হারিয়ে গেছে। ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার বেলা ১১ টার পর থেকে সে নিখোঁজ রয়েছে। ৫ম শ্রেণীর ছাত্র হাফিজুর রহমানের গায়ের রঙ শ্যামলা, উচ্চতা ৪ ফুট ৬ ইঞ্চি, শারীরিক গঠন-মাধ্যম। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে পরনে ছিল সাদা জুব্বা(লম্বা পানজাবি) ও সাদা টুপি, চেকের লুঙ্গি। সে আঞ্চলিক ও শুদ্ধ বাংলায় কথা বলে। এ ঘটনায় ৪ মার্চ ২০২২ শুক্রবার, কক্সবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৩০২) করা হয়েছে।
হাফিজুর রহমানের বাবা আক্তার হোছাইন বলেন, তার ছেলে হাফিজ ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার সকাল আনুমানিক ১১ ঘটিকার সময় তার শিক্ষা প্রতিষ্ঠান কাঠালিয়ামোরা মহিউস সুন্নাহ তালিমুল কোরআন মাদ্রাসা ও এতিমখানায় যাওয়ার উদ্দেশ্য ঘর থেকে বের হয়ে যায়। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা গেছে ছেলে মাদ্রাসায় যায়নি। এরপর আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ করা হয়েছে। কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
কোন ব্যক্তি উক্ত ছেলেটির খোঁজ খবর (সন্ধান) পেলে অনুগ্রহ পূর্বক যোগাযোগ করতে সবিনয়ে অনুরোধ করেছেন তার বাবা আক্তার হোছাইন। যোগাযোগের ঠিকানা: পূর্ব জুমছড়ি, ৪ নং ওয়ার্ড, পিএমখালী, উপজেলা-সদর, জেলা- কক্সবাজার। মোবাইল ফোন নং – ০১৬৩১০২৫০৬৫, ০১৮৩৭৯১৮৩৫২।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION