শুক্রবার, ২৪ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচার প্রসঙ্গে বক্তব্য আর্জেন্টিনার হৃদয় ভেঙে বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন বিএনপি জনগণের সরকার এবং সবসময় জনগণের পাশে থাকবে-সালাহউদ্দিন আহমদ  কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাতে তছনছ আর্জেন্টিনা জিতলে কেন বিয়ে করবেন পরীমণি? মিয়ানমার উপকূলে ২ নৌকাডুবি : ৫৩০ রোহিঙ্গা নিহত শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মনিবন্ধন সনদের ভোগান্তি বন্ধে আইনি নোটিশ

জন্মনিবন্ধন সনদ,ফাইফ ছবি

ভয়েস নিউজ ডেস্ক:

নাগরিকদের জন্মনিবন্ধন সনদ পেতে হয়রানি বন্ধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব, স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেলসহ (জন্ম ও মৃত্যু নিবন্ধন) মোট চার জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ এই নোটিশ পাঠান।নোটিশে ‘জন্মনিবন্ধন সনদ নিয়ে চরম ভোগান্তিতে নাগরিকরা’ এবং ‘জন্ম সনদ: বাংলাদেশে কয়েক কোটি মানুষের জন্ম নিবন্ধন তথ্য সার্ভারেই নেই’ শিরোনামে বেশ কয়েকটি পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করা হয়েছে।

নোটিশে কয়েক কোটি মানুষের জন্মনিবন্ধন তথ্য সার্ভারেই নেই— এমন অভিযোগ অনুসন্ধান বা তদন্তের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে পদক্ষেপ নিতে বলা হয়েছে।

তবে নোটিশ অনুসারে পদক্ষেপ গ্রহণ না করলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION