রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

সানি লিওনির পর ঐশীর গানে এবার ওয়ারিনা

বিনোদন ডেস্ক:

কিছুদিন আগেই ‘দুষ্টু পোলাপাইন’ দিয়ে কণ্ঠশিল্পী ঐশী ভালোই জমিয়ে দিলেন গান বাজার। গাওয়া তো বটেই, এই গানচিত্রের অন্যতম চমক ছিলো সানি লিওনির পারফর্মেন্স।

সেই ধারাবাহিকতায় আবারও ঐশীর গান এলো। এবারও এর ভিডিওতে দেখা মিললো আফগান বংশোদ্ভূত বলিউড নায়িকা ওয়ারিনা হুসাইনকে।

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ‘গাড়ির মেকানিক’ নামের এই গানচিত্রটি প্রকাশ করেছে টিএম রেকর্ডস। গানটির কথা-সুর ও সংগীতায়োজনে ছিলেন কৌশিক হোসাইন তাপস।

ফারজানা মুন্নীর প্রযোজনা ও স্টাইলিং-এ গানটির ভিডিও নির্মাণ করেছেন বলিউড নির্মাতা আদিল শেখ। গানটির মধ্য দিয়ে এই প্রথম বাংলাদেশের গানে মডেল হয়েছেন ওয়ারিনা হুসাইন।

গানটি প্রসঙ্গে ঐশী বলেন, ‘‌‌‌‌এই গানটা নিয়ে আমার অনেক এক্সাইটমেন্ট। দারুণ একটা গান। ফাইনালি গানটা গাওয়ার পর ভিডিও নিয়ে একটা কৌতূহল ছিল যে, কে থাকছেন ভিডিওতে, কেমন হবে ভিডিওটা? সবশেষ যখন ভিডিওটা দেখলাম তখন গানটা নিয়ে এক্সাইটমেন্ট, এক্সপেকটেশন, ইমোশন সবকিছু অনেক বেড়ে যায়।’

‘দুষ্টু পোলাপাইন’ গানটি গত পাঁচ মাসে শুধু ইউটিউব চ্যানেলেই ভিউ হয়েছে প্রায় সাড়ে সাত মিলিয়ন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION