রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

মেয়ের গানে তবলা বাজালেন চিত্রনায়ক নাঈম

বিনোদন ডেস্ক:
নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি শাবনাজ-নাঈম এখন সংসার নিয়েই ব্যস্ত। এ দম্পতির দুই কন্যা সন্তান রয়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তারা। নাঈম-শাবনাজের একটি ফেইসবুক পেজ রয়েছে। বিভিন্ন সময় নিজেদের সুখ-আনন্দের খবর সেখান থেকে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন দুজন।

এই দম্পতির ছোট মেয়ের নাম মাহাদিয়া নাঈম। তিনি গান গাইতে ভালোবাসেন। মাঝেমধ্যেই বাদ্যযন্ত্র নিয়ে গাইতে বসে যান। বৃহস্পতিবার একটি গানের ভিডিও শেয়ার করেছেন মাহাদিয়া। মজার ব্যাপার হলো, সেই গানে তবলা বাজিয়েছেন নাঈম।

নাঈম চলচ্চিত্রে আসার আগে গান করতেন। কয়েকটি ব্যান্ডের সঙ্গেও যুক্ত ছিলেন। তবে গানে ক্যারিয়ার গড়েননি। থিতু হন সিনেমায়।

নাঈম ও তার মেয়ে মাহাদিয়ার গানটির ভিউ ১৮ ঘণ্টায় ৩ লাখ ছাড়িয়েছে। শত শত মন্তব্যে ভক্তরা ভালোবাসা জানিয়েছেন। বাবা-মেয়ের অনিন্দ্য সুন্দর এই মুহূর্ত মুগ্ধ করেছে সবাইকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION