শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে: ঢাবি উপাচার্য

ভয়েস নিউজ ডেস্ক:

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কে কোন সংগঠন করবে, কোন সংগঠন করবে না এটা তাদের একবারেই নিজস্ব বিষয়। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে গভীরভাবে বিশ্বাস করি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িক চেতনা, মানবিকতা এগুলোর পরিচর্যা ও লালন কেন্দ্র। এখানে শিক্ষার্থীদের দল-মত-আদর্শ পোষণ করার এখতিয়ার আছে।

উপাচার্য বলেন, আমরা আশা করি- অনুপ্রাণিত করি যারা মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, জাতির পিতা বঙ্গবন্ধুর যে আদর্শ সে আদর্শকে যারাই ধারণ করবে তাদের জন্য এই বিশ্ববিদ্যালয় অবাধ বিচরণ কেন্দ্র।

‘আমাদের শিক্ষার্থীরা নিয়মিত শ্রেণি কার্যক্রম পরীক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে তাদের একাডেমিক জীবন সমাপ্ত করে দেশ জাতি ও তাদের পরিবারের কল্যাণে কাজ করতে খুবই উদ্যোগী। এটা আমাদের জন্য আশাব্যঞ্জক বিষয়।’

ডাকসুর বিষয়ে উপাচার্য বলেন, ডাকসু একটি প্রত্যাশিত বিষয়। আপনারা যেমন প্রত্যাশা করেন আমরাও এটি প্রত্যাশা করি। নেতৃত্ব নেতৃত্ব বিকাশের জন্য এটা খুবই জরুরি। যখন সুন্দর একটি পরিবেশ ও সবাই এক জায়গায় বুঝতে পারব তখন বিগত সময়ের মতো আবারও আমরা ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করতে পারব।

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের আটটি বিভাগে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বলে দাবি করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION