রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বলিউডে হৃতিকের বোন পাশমিনা

বিনোদন ডেস্ক:

বলিউডে পা রাখতে যাচ্ছেন হৃতিক রোশানের চাচাত বোন পাশমিনা রোশান। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মধ্য দিয়ে বলিউড যাত্রা শুরু করছেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা। এ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও।

২০০৩ সালে মুক্তি পায় ‘ইশক ভিশক’। প্রায় দুই দশক পর তৈরি হচ্ছে এই সিনেমার রিমেক। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’। এরই মধ্যে সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়াল।

আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন পাশমিনা। তাতে তিনি বলেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ।’

অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন হৃতিক রোশান। তাতে এ অভিনেতা লিখেছেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION