রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

রাশমিকাকে নিয়ে মুখ খুললেন তার প্রাক্তন প্রেমিক

বিনোদন ডেস্ক:

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘ক্রিক পার্টি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার অভিষেক ঘটে। সিনেমাটিতে রক্ষ্মিত শেঠির সঙ্গে জুটি বেঁধে হাজির হন রাশমিকা। এটি কেবল তার চলচ্চিত্র ক্যারিয়ারের শুরু ছিল না। বরং এখানে থেকেই রক্ষ্মিত শেঠির প্রেমে মজেন রাশমিকা। এক বছর চুটিয়ে প্রেম করার পর বাগদান সারেন এই যুগল। কিন্তু তার এক বছর পরই সবাইকে অবাক করে দিয়ে এই বিয়ে ভেঙে দেন রাশমিকা।

রক্ষ্মিতের সঙ্গে সম্পর্কের ইতি টানার কারণে দারুণ সমালোচনার মুখে পড়েছিলেন রাশমিকা। অভিনেতা রক্ষ্মিতের ভক্তরা রাশমিকাকে নিয়ে ট্রল করতে থাকেন। কিন্তু এ পরিস্থিতি দারুণভাবে সামাল দেন তিনি। রাশমিকার বিরুদ্ধে কোনোরকম অভিযোগ করেননি; সমালোচকদের মুখ বন্ধ করতে রাশমিকার পক্ষে বক্তব্য দেন তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে রক্ষ্মিত শেঠি বলেছিলেন—‘রাশমিকাকে নিয়ে আপনারা আপনাদের মতো মতামত দিয়েছেন। এজন্য আপনাদের দোষারূপ করছি না। তবে আমি তাকে দুই বছরের বেশি সময় ধরে চিনি-জানি এবং আপনাদের চেয়ে তাকে ভালো চিনি। এখানে অনেক বিষয়ই কাজ করেছে। দয়া করে তাকে বিচার করা বন্ধ করুন। রাশমিকাকে শান্তিতে থাকতে দিন।’

এরপর দীর্ঘ সময় কেটে গেছে। রাশমিকা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অভিনেতা বিজয় দেবরকোন্ডার সঙ্গে নাম জড়িয়েছে তার। কিন্তু সেই রক্ষ্মিতের সঙ্গে কী এখনো সম্পর্ক রেখেছেন রাশমিকা? এ প্রশ্নের উত্তর রক্ষ্মিত শেঠি নিজেই দিয়েছেন।

বলিউড বাবলের সঙ্গে আলাপকালে রক্ষ্মিত শেঠি বলেন—‘রাশমিকার জন্মদিনে আমি তাকে শুভেচ্ছা জানাই, সেও আমার জন্মদিনে শুভেচ্ছা জানায়। আমাদের মাঝে এখনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION