রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

দেশে বন্যায় মৃত্যু হয়েছে ৪২ জনের:স্বাস্থ্য অধিদপ্তর

সিলেটে বন্যা

ভয়েস নিউজ ডেস্ক:

বন্যাকবলিত এলাকাগুলোতে সাপের কামড়, পানিতে ডুবে, ডায়রিয়ায় আক্রান্ত হ‌য়ে এবং আঘাতজনিতসহ বিবিধ কারণে ৪২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে কেবল সিলেট বিভাগে ২১ ও ময়মনসিংহ বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশে বন্যাকবলিত এলাকায় পানিবাহিত বিভিন্ন রোগে মোট তিন হাজার ৪০৩ জন আক্রান্ত হয়েছেন। ১৭ থেকে ২২ জুন পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫১৬ জন। রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনে ১০৩, চর্মরোগে ১৬৩, চোখের প্রদাহে ৬১, আঘাতপ্রাপ্ত ৩৯ জন। বি‌বিধ সমস্যা রয়েছে ৪৮১ জনের। এ ছাড়াও এই সময়ে বজ্রপাতে আক্রান্ত হ‌য়ে‌ছেন ১৩ জন। যার মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে। সাপের কামড়ে চার জনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে এবং পানিতে ডুবে মারা গেছেন ২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জা‌নি‌য়ে‌ছে, গত ২৪ ঘণ্টায় বন্যাকব‌লিত এলাকায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৩৭ জন, আরটিআইতে ১৬, চর্মরোগে ২৩, চোখের প্রদাহ ১৫ ও আঘাতপ্রাপ্ত হয়েছেন ১৪ জন। এ ছাড়াও অন্যান্য কারণে আক্রান্ত হয়েছেন ৬০ জন। এই সময়ে পানিতে ডুবে মারা গেছেন চার জন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION