রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

তিনি পুরোপুরি সুস্থ না, সন্ধ্যায় বাসায় নেয়া হবে খালেদা জিয়াকে

ভয়েস নিউজ ডেস্ক:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় এভার কেয়ার হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে। শুক্রবার বিকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন তার চিকিৎসক দলের সদস্যরা এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে খালেদা জিয়ার চিকিৎসক টিমের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, এভার কেয়ার হাসপাতালের চিকিৎসক দলের প্রধান ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. এজেড জাহিদ হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, ‘তিনি পুরোপুরি সুস্থ না। তিনি অসুস্থ। দুইটা ব্লক এখনও রয়ে গেছে।’

অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, এখনও খালেদা জিয়া পুরোপুরি সুস্থ না। এ কারণে পুরো সুস্থ করতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা দেওয়া প্রয়োজন।’

৭৬ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বুকে ব্যথার কারণে গত ১০ জুন (শুক্রবার) গভীর রাতে বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। ১৫ জুন দুপুর থেকে ওই হাসপাতালের কেবিনে মেডিক্যাল বোর্ডের অধীনে পর্যবেক্ষণে আছেন তিনি।

ভয়েস/ জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION