শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

‘চিঠি এলো জেলখানাতে’ গানের শিল্পীর ২ বছর কারাদণ্ড

বিনোদন ডেস্ক:

সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’ সিনেমার জনপ্রিয় গান ‘চিঠি এলো জেলখানাতে অনেক দিনের পর’-এর শিল্পী আব্দুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের আদালত।

দুই কোটি টাকার চেক প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা দুই মামলায় আদালত এ আদেশ দেন। একই আদেশে আদালত চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশও দিয়েছেন।

সোমবার (২৭ জুন) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ আফরোজা জেসমিন কলির আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় শিল্পী আবদুল মান্নান রানা আদালতে উপস্থিত ছিলেন না।

বাদী পক্ষের আইনজীবী তপন কুমার দাশ জানান, দুই কোটি টাকার চেকের মামলায় সংগীত শিল্পী ও ব্যবসায়ী আবদুল মান্নান রানাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে চেকের সমপরিমাণ অর্থদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালে নগরীর কোতোয়ালী থানার চৈতন্য গলির বাসিন্দা আবদুল্লাহ আল হারুন নামে এক ব্যক্তি আবদুল মান্নান রানার বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION