শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

পরিবার নিয়ে পদ্মা সেতু দেখলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক:

কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধনের পর থেকেই উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। এই স্বপ্নের সেতুর বাস্তবায়ন হওয়ায় সাধারণ মানুষের মতো দেশের তারকারাও আনন্দিত। ঐতিহাসিক সেতুর উদ্বোধনের তৃতীয় দিন অর্থাৎ মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টার দিকে নায়ক অনন্ত জলিল সস্ত্রীক হেলকপ্টার নিয়ে পদ্মা সেতু পরিদর্শন করেছেন।

স্ত্রী বর্ষা ও সন্তানসহ অপরূপ এই সেতুর সৌন্দর্য উপভোগ করেছেন এই তারকা দম্পতি। এ সময় তারা পদ্মা সেতুর প্রায় ৫০০ ফুটের বেশি উপর থেকে পরিদর্শন করেন।

অনন্ত জলিল তার অভিজ্ঞতার বিষয়ে বলেন, ‘আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে ‘দিন দ্যা ডে’ সিনেমার সম্পৃক্ততা খুঁজে বের করা।

এদিকে নায়কের স্ত্রী বর্ষা বলেন, ‘হেলিকপ্টার থেকে পদ্মা সেতু দেখতে অনেক অনেক ভালো লাগছে। ভাবছিলাম, কবে পদ্মা সেতু দেখতে যাব, কিভাবে যাব? একটা প্রোগ্রাম করা উচিত। কারণ, এটা (পদ্মা সেতু) আমাদের দেশের গর্ব। সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞ ও ধন্যবাদ দিতে চাই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। পদ্মা সেতু স্বপ্ন ছিল, সেই স্বপ্ন সার্থক হয়েছে। পুরো বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION