শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে? স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে

এইচএসসি পরীক্ষা নিয়ে যা বললেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

ভয়েস নিউজ ডেস্ক:

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ১৫ সেপ্টেম্বর। এরই মধ্যে পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশিত হয়েছে। তবে, এইচএসসির বিষয়ে নতুন কোনো খবর নেই।গত ১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এইচএসসি পরীক্ষা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে।

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও বলেন, সাধারণত এসএসসি ও এইচএসসি পরীক্ষার মাঝে আমাদের দুই মাস সময় লাগে। সে অনুযায়ী নভেম্বরের মাঝামাঝি পরীক্ষা শুরু করার কথা। তবে বোর্ডগুলোর একটু কষ্ট হলেও ৪৫ দিনের মধ্যে অর্থাৎ নভেম্বরের শুরুতে পরীক্ষার আয়োজন করতে চাচ্ছি।

সম্প্রতি ৩ নভেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে বলে একটি তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তথ্যটি সত্য নয় বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে বলেন, ৩ তারিখ পরীক্ষা শুরু হবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। আমরা কয়েকটি তারিখ নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করতে পারব।তবে, নভেম্বরের প্রথম সপ্তাহেই এই পাবলিক পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION