শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

ক্যাটরিনার পোশাকের মূল্য চলছে আলোচনা-সমালোচনা?

বিনোদন ডেস্ক:
সাধারণত দৃষ্টিনন্দন ও বিলাসী জিনিসপত্র ব্যবহার করে থাকেন শোবিজ অঙ্গনের তারকারা। এসব কারণে মাঝেমধ্যে আলোচনায়ও উঠে আসেন। এদিকে থেকে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফও কম যান না!

কয়েক দিন আগে ক্যাটরিনা তার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তাতে দেখা যায়, ক্যাটরিনার পরনে মিনি ড্রেস। আর এই পোশাক নিয়ে চলছে আলোচনা। কারণ পোশাকটি তৈরি করেছে নামি ব্যান্ড জিমারম্যান।

প্রতিষ্ঠানটির ওয়েব সাইট ঘুরে দেখা যায়, প্রিমা প্যানেলড মিনি ড্রেসের বর্তমান মূল্য ১ হাজার ৭৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ১ লাখ ৮১ হাজার ৫৬৪ টাকা।

গত ডিসেম্বরে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন ক্যাটরিনা। তারপর সংসার গোছানোর কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। কিছুদিন আগে জানা যায়, প্রথমবারের মতো পর্দায় হাজির হচ্ছেন ক্যাটরিনা-ভিকি। তবে কোনো সিনেমায় নয়, একটি বিজ্ঞাপনে কাজ করেছেন এই দম্পতি।

ক্যাটরিনার পরবর্তী সিনেমা ‘ফোন ভূত’। এছাড়া ‘মেরি ক্রিসমাস’, ‘জি লে জারা’ এবং ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা যাবে তাকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION