শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়ার সোনাইছড়িতে ছুরিকাঘাতে যুবক আহত শহরের বিজিবি ক্যাম্প এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ কক্সবাজার রেল স্টেশনে আরও একটি রেল যুক্ত হচ্ছে: ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস খুরুলিয়ায় সিএনজিতে মিলল ৩ লক্ষ পিস ইয়াবা ইনানী সৈকতে নিজ উদ্যোগে সড়ক নির্মাণ: পর্যটক ও যানবাহন চলাচলে স্বস্তি  আর্জেন্টিনার ক্যাম্পে যোগ দিলেন মেসি বিয়েতে মত ছিল না জুহি চাওলার, কী করেছিলেন নায়িকার হবু শাশুড়ি টেকনাফে ইউপি নির্বাচনে প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক

সংযুক্ত আরব আমিরাতে ভিসার নিয়মে পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক:

অভিবাসন আইনের বড় সংস্কারের ধারাবাহিকতায় সংযুক্ত আরব আমিরাত তাদের ভিসার নিয়মে কিছু পরিবর্তন এনেছে। ফলে সেখানে কর্মরত প্রবাসী থেকে শুরু করে বিদেশি পর্যটকদের নতুন নিয়মের আওতায় আসতে হবে।

চলতি বছরের এপ্রিলে আমিরাতের মন্ত্রিসভা নতুন ভিসা নিয়মের প্রস্তাব অনুমোদন করে। এরপর ৩ অক্টোবর সোমবার থেকে তা কার্যকর করা হয়েছে। নতুন ভিসা নিয়ম বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের অভিবাসন ও আবাসিক নীতিতে পরিবর্তন আনা।

আমিরাত সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল সুলতান ইউসুফ আল নাউমি বলেছেন যে এই নতুন ভিসা ব্যবস্থা কেবল বিদেশিদের জন্য ভিসা পদ্ধতি ঝামেলামুক্ত এবং সহজই করবে না, যারা দেশটিতে বসবাস, কাজ চাইছেন, সেই রকম মানুষদেরও সুবিধা দেবে। এটা বিনিয়োগের জন্য আরও ভালো হবে।

২০২১ সালের সেপ্টেম্বরে প্রথম গ্রিন ভিসার ঘোষণা দেওয়া হয়েছিল। এ ভিসা পেলে বিদেশিরা পাঁচ বছরের জন্য সংযুক্ত আরব আমিরাতে থাকতে পারবেন, এর জন্য তাদের নাগরিকত্ব নেওয়ার এবং নিয়োগকর্তার সমর্থনের প্রয়োজন নেই। ফ্রিল্যান্সার, দক্ষ কর্মী এবং বিনিয়োগকারীরা এই ভিসার জন্য আবেদন করতে পারেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION