শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
একাত্তরে জামায়াতের ভূমিকা সঠিক ছিল না, জামায়াত তা মেনে নিয়েছে : আইনমন্ত্রী কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান: সন্ত্রাসবিরোধী আইন ও ধর্ষণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১০ সমিতি পাড়া এলাকায় এক কিশোরীর মরদেহ উদ্ধার আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার

বিচ্ছেদের পর নতুন প্রেমে সামান্থা!

বিনোদন ডেস্ক:

ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। গত বছর এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর। সব জল্পনার অবসান ঘটিয়ে গত বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

সপ্তাহখানেক আগে সোশ্যাল মিডিয়া থেকে আকস্মিকভাবে বিরতি নেন সামান্থা। যদিও কারণ অজানা। কয়েক দিন আগে সোশ্যাল মিডিয়ায় ফিরেছেন এই নায়িকা। তবে তার এই কামব্যাকের সঙ্গী হয়েছে বিতর্ক!

গতকাল ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়েছেন সামান্থা। এ ছবিতে দেখা যায়, কালো রঙের টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন সামান্থা। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। আসলে এই ছবির ফোকাস হলো, টি-শার্টে থাকা কোটেশন। যেখানে লেখা আছে, ‘তোমাকে কখনো একলা চলতে হবে না।’

তারপরই গুঞ্জন চাউর হয়েছে, বিবাহবিচ্ছেদের পর নতুন প্রেমে পড়েছেন সামান্থা! নেটিজেনদের পাশাপাশি তারকারাও এ পোস্টে মন্তব্য করেছেন। তামান্না ভাটিয়া বেশ কটি লাভ ইমোজি দিয়েছেন। যদিও নতুন প্রেমের গুঞ্জন নিয়ে এখনো মুখ খুলেননি সামান্থা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION