শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

মহেশ বাবুর আইটেম কন্যা রাশমিকা!

বিনোদন ডেস্ক:
দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা মহেশ বাবু। অভিনয় ক‌্যারিয়ারে অনেক ব‌্যবসাসফল চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি। ১২ বছর পর পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে কাজ করছেন মহেশ। ‘এসএসএমবি২৮’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন পূজা হেগড়ে। এ সিনেমায় একটি আইটেম গান রাখার পরিকল্পনা করছেন নির্মাতা। আর এতে পারফর্ম করবেন রাশমিকা মান্দানা।

ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, কিছু দিন আগে বাবাকে হারিয়েছেন মহেশ বাবু। এখনো শুটিং থেকে দূরে রয়েছেন তিনি। খুব শিগগির ত্রিবিক্রম শ্রীনিবাস পরিচালিত ‘এসএসএমবি২৮’ সিনেমার শুটিংয়ে ফিরবেন মহেশ। এ সিনেমার আইটেম গানে নাচবেন আলোচিত অভিনেত্রী রাশমিকা মান্দানা। এর মাধ্যমে প্রথমবার ত্রিবিক্রমের সঙ্গে কাজ করবেন রাশমিকা।

‘পুষ্পা’ সিনেমায় ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ শিরোনামের আইটেম গানে পারফর্ম করে কোটি কোটি ভক্তের হৃদয় কেড়েছেন সামান্থা রুথ প্রভু। পরিচালক ত্রিবিক্রম এরকম একটি গান তার এই সিনেমার জন্য তৈরি করতে চাইছেন বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘‘তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাশমিকা মান্দার এখন ব্যাপক চাহিদা। থালাপাতি বিজয়ের সঙ্গে ‘বারিসু’ সিনেমায় অভিনয় করেছেন রাশমিকা। এ সিনেমায় তার লুক সবার নজর কেড়েছে। মহেশ বাবুর এ সিনেমার আইটেম গানের জন্য উপযুক্ত রাশমিকা। সুরকার এস থম্যান আইটেম গান তৈরির ক্ষেত্রে বিশেষ খ্যাতি কুড়িয়েছেন। ‘বারিসু’ সিনেমার সংগীত পরিচালকও তিনি। আশা করা যাচ্ছে, ‘এসএসএমবি২৮’ সিনেমায়র জন্যও তেমন একটি গান তৈরি করবেন তিনি। কোনো কারণে রাশমিকা যদি মহেশ বাবুর আইটেম কন্যা হতে অপারগতা প্রকাশ করেন, তবে বলিউডের জনপ্রিয় কোনো নায়িকাকে নেবেন পরিচালক।’’

রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুডবাই’। এ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার। এতে আরো আছেন— অমিতাভ বচ্চন, নীনা গুপ্তা, পাভেল গুলাটি প্রমুখ। গত ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পায়। এছাড়াও ‘মিশন মজনু’, ‘অ্যানিমেল’, ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION