শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

সমুদ্রের মাঝে ঝলসে উঠছেন জাহ্নবী

বিনোদন ডেস্ক:

ছুটি কাটাতে প্রায়ই মালদ্বীপ উড়ে যান জাহ্নবী কাপুর। নির্জন এই দ্বীপ নায়িকার প্রিয় হলিডে ডেস্টিনেশনও বলা যায়। এখনও তিনি আছেন সেই প্রিয় হলিডে ডেস্টিনেশনে। উপভোগ করছেন মধুর সফর।

সেখান থেকেই সোশ্যাল সাইটে ছবি শেয়ার করছেন ভক্তদের জন্য। তেমনই একটি ছবিতে দেখা যাচ্ছে- নীলচে-সবুজ সমুদ্রের মাঝে নিয়ন রঙের বিকিনিতে ঝলসে উঠছেন অভিনেত্রী। তার খোলা গায়ে পিছলে যাচ্ছিল সকালের রোদ। বিভিন্ন ভঙ্গিতে ক্যামেরার দিকে তাকালেন নায়িকা।

জাহ্নবী নিজেই লিখলেন, এলোমেলো চুল, আকাশে রঙের ছটা, অসীম সমুদ্র আর লোনা বাতাস।নির্জন দ্বীপে গাছগাছালির ফাঁকে কাদামাটির পথ। সেখানে পায়ে হেঁটে ছোটখাটো অভিযানও সেরে ফেলেছেন ইতিমধ্যে। বৃহস্পতিবারও রঙিন সমুদ্রপোশাকে ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী। লিখেছিলেন, শেষ ২৪ ঘণ্টা দারুণ মজা হয়েছে।

ছবিগুলি দেখে মনে হয়, জাহ্নবী একাই আছেন, আশপাশে আর কোনও বন্ধুবান্ধব বা চেনা মুখ নজরে আসেনি এখনও। সব ক’টি ফ্রেমে একাই একশো জাহ্নবী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION