রবিবার, ২৬ Jul ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো প্রাথমিক শিক্ষা অফিসে এখনো আওয়ামী লীগ আমলের আধিপাত্য ধরে রেখেছে দোসর ফারুক! জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়: ডা. শফিকুর রহমান সম্ভাব্য আলোচনায় রাষ্ট্রপতি পদে বিএনপির সিনিয়র ৩ নেতা স্পিকার হাফিজ রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগপত্রে যা লিখলেন পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি ইসির আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত:স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা মামদানি জানালেন নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা আইনশৃঙ্খলা সভায় আওয়ামী দোসর ফারুক, রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ

বাস মালিকদের প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার জেলা কোচ,বাস -মিনিবাস মালিক সমিতির মতবিনিময়

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজার জেলা শহর হতে দেশের বিভিন্ন সড়কে চলাচলরত বাস মালিকদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিদের সঙ্গে কক্সবাজার জেলা কোচ,বাস -মিনিবাস মালিক সমিতি,রেজিঃ নং-চট্র- ২১৬২ এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দ মত বিনিময় সভা করেছেন।

গেল ৫ জানুয়ারী শহরের এক অভিজাত হোটেলে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সবচেয়ে যে বিষয়টি বেশি প্রাধান্য পায় সেটা হচ্ছে কোন বাস যেন রোড পারমিট বিহীন কক্সবাজার জেলায় প্রবেশ করতে না পারে, এবং মৌসুমী কোন গাড়ির কারণে যেন কোন যাত্রীগণ হয়রানির শিকার না হয়।

সার্বিক বিষয়ে কক্সবাজার জেলা,কোচ,বাস-মিনিবাস মালিক সমিতির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে উপস্থিত বাস মালিকদের প্রতিনিধিদের আশ্বস্ত করা হয়।

কক্সবাজার জেলা কোচ,বাস -মিনিবাস মালিক সমিতি সভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুর মোহাম্মদ খুইল্লা মিয়া সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, সমিতির কার্যকরী সভাপতি এস এম এনামুল হক, সহ-সভাপতি নুর হোসেন, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুমন, অর্থ সম্পাদক খোরশেদ আলম, প্রচার সম্পাদক এহাছান উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল শাকুর, কার্যনির্বাহী সদস্য খোরশেদ আলম প্রমূখ।

বাস মালিকদের পক্ষে কক্সবাজার জেলায় দায়িত্বরত বিভিন্ন প্রতিনিধি বৃন্দ ও শ্রমিকদের পক্ষে মোহাম্মদ রশিদ আনছারী, মাহমুদুল হক এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কক্সবাজার জেলার পরিবহনকে নতুন করে সুন্দর ভাবে ঢেলে সাজানোর জন্য প্রতিনিধিগনও মালিক সমিতিকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভাশেষে সকলে মধ্যাহ্নভোজে মিলিত হন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION