বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

শাহরুখপুত্রের সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন পাকিস্তানি অভিনেত্রী

বিনোদন ডেস্ক:

বলিউড বাদশা শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। মাদক কাণ্ডে নাম জড়ানোর পর টানা আলোচনায় ছিলেন তিনি। প্রেমের সম্পর্ক নিয়েও বহুবার খবরের শিরোনাম হয়েছেন।

কয়েক দিন আগে গুঞ্জন চাউর হয়, ৩০ বছর বয়েসী নোরা ফাতেহির সঙ্গে প্রেম করছেন ২৫ বছরের আরিয়ান। এ গুঞ্জনের আগুন চাপা পড়ার আগেই পাকিস্তানি মডেল-অভিনেত্রী সাদিয়া খানের সঙ্গে তোলা আরিয়ানের একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়।

নতুন বছর উপলক্ষে দুবাইতে পার্টির আয়োজন করেছিলেন আরিয়ান। তাতে যোগ দিয়েছিলেন নোরা ফাতেহি। আর এই পার্টিতে উপস্থিত ছিলেন পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানও। ওই পার্টির ফাঁকে একফ্রেমে বন্দি হন সাদিয়া-আরিয়ান। এই ছবিকে কেন্দ্র করে গুঞ্জন চাউর হয়, নোরা ফাতেহি নয়, সাদিয়া খানের সঙ্গে প্রেম করছেন আরিয়ান। ভারতের পাশাপাশি পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমেও এ খবর প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে জোর চর্চা হলেও মুখে কুলুপ এঁটেছিলেন সাদিয়া-আরিয়ান। এবার নীরবতা ভাঙলেন সাদিয়া খান।

গত বছর সংযুক্ত আরব আমিরাতে ছিলেন মডেল-অভিনেত্রী সাদিয়া খান। নতুন বছরও সেখানেই উদযাপন করেন। এসব তথ্য উল্লেখ করে সিটি টাইমসের সঙ্গে আলাপকালে সাদিয়া খান বলেন, ‘আমি খুবই বিস্মিত! মূল বিষয়টি না জেনেই আমাকে ও আরিয়ানকে নিয়ে মানুষ গল্প বানিয়ে ফেলেছে। খবরের নামে যা কিছু করা হোক না কেন, তবু সবকিছুরই একটা সীমা থাকা উচিত।’

আরিয়ানের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর নাকচ করে দিয়ে সাদিয়া খান বলেন, ‘এটার (ছবি) অর্থ এই নয় যে, আমরা প্রেম করছি। শুধু আমিই নই যে আরিয়ানের সঙ্গে ছবি তুলেছি; আরো অনেকে রয়েছেন যারা তার সঙ্গে ছবি তুলেছেন এবং সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন। কিন্তু আমিই একমাত্র ব্যক্তি যার ছবি এখন নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে।’

আরিয়ানের প্রশংসা করে সাদিয়া খান বলেন, ‘আরিয়ান খুবই ভদ্র স্বভাবের একটি ছেলে। সুতরাং দয়া করে আমাদের নিয়ে এ ধরেনের ভিত্তিহীন গুঞ্জন ছড়ানো বন্ধ করুন।’

শাহরুখ-গৌরি খান দম্পতির বড় সন্তান আরিয়ান খান। অভিনয়ে তার আগ্রহ নেই— এ কথা আগেই জানিয়েছেন শাহরুখ। তবে কয়েক দিন আগে ঘোষণা দিয়েছেন, বলিউডে অভিষেক হচ্ছে আরিয়ানের। কিন্তু পরিচালক হিসেবে। বাবা শাহরুখ খানের প্রোডাকশন হাউজের হাত ধরে তার এই যাত্রা শুরু হবে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION