বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

১০ লাখ টাকার স্কার্ট পরে উর্বশী বললেন, ছুঁয়ো না

বিনোদন ডেস্ক:
চোখে কাজল, কানে দুল। ঠোঁটে হালকা লিপস্টিক। পরনে গাঢ় সবুজ রঙের পিঠখোলা স্কার্ট। নিজের ইনস্টাগ্রামে পোস্ট করা একটি স্থিরচিত্রে এমন লুকে ধরা দিয়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। আর এ ছবির ক্যাপশনে লিখেছেন— ‘গরম, ছুঁয়ো না।’

বলিউড শাদি ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি উর্বশী রাউতেলার মা মীরা রাউতেলার জন্মদিন ছিল। এ উপলক্ষে দুবাইয়ে ঘরোয়া পার্টির আয়োজন করেন তিনি। সেদিন এই পোশাকটি পরেছিলেন উর্বশী। আর এই পোশাকটির মূল্য ৮ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ ২৪ হাজার টাকা)।

ফ্যাশন সচেতন উর্বশী দামি পোশাক পরে বছরজুড়েই আলোচনায় থাকেন। গত বছর আরব ফ্যাশন উইকে শোস্টপার হিসেবে যোগ দিয়েছিলেন। এই অনুষ্ঠানে সোনালি রঙের গাউন পরে র‌্যাম্পে হাঁটেন তিনি। এই পোশাকের জন্য উপস্থিত অতিথিদের আলাদাভাবে নজর কাড়েন।

নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, উর্বশীর সোনালি রঙের এই পোশাকটি স্বর্ণ ও ডায়মন্ড দিয়ে তৈরি। যার মূল্য প্রায় ৪০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার বেশি)।

২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION