শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
আসিফ মাহমুদ ও স্ত্রীসহ তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি আগামী জুনের আগেই শেষ হবে স্থানীয় নির্বাচন: ইসি অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার

২২ লাখ টাকার গাড়ি উপহার নিয়ে আলোচনায় উরফি?

বিনোদন ডেস্ক:
সারাক্ষণ আলোচনায় থাকা যার অভ্যাস তিনি উরফি জাভেদ। বিচিত্র ফ্যাশন, স্টাইল এবং লুকের জন্য নেটপাড়ায় সবসময় ট্রেন্ডিং-এ থাকেন আবার সমালোচনার মুখেও পড়েন। তবে এবার তিনি নেটাগরিকদের মন জয়ে করে নিয়েছেন।

নতুন একটি গাড়ি কিনেছেন উরফি। তবে নিজের জন্য নয়, তার টিমের জন্য। তিনি শুটিং স্পটে নিজের গাড়িতে গেলেও তার টিমের সবাইকে যেতে হয় পাবলিক গাড়িতে। তাদের সেই দুর্ভোগ কমাতে এবার তাদের জন্য গাড়ি কিনলেন উরফি।

উরফি জানান, এটি তার দ্বিতীয় গাড়ি। নিজের গাড়ি থাকলেও এটি আসলে তার টিমের জন্য। উরফি বিভিন্ন লোকেশনে নিজের গাড়িতে শুটিং স্পটে গেলেও তার হেয়ার স্টাইলিস্ট, মেকআপ আর্টিস্ট, ম্যানেজারদের পাবলিক ট্রান্সপোর্টে যাতায়াত করতে হত।

নতুন এই বড় গাড়িটিতে এবার তার টিমের সবাই একসঙ্গে যেতে পারবে বলে খুশি উরফি নিজেও। জিপ কম্পাস গাড়িটির দাম প্রায় ২২ লক্ষ টাকা।

গাড়ি কেনার আনন্দ তিনি শোরুমেই কেক কেটে সেলিব্রেট করেন সকলের সঙ্গে। ভিডিও পোস্টের পর থেকেই শুভেচ্ছা বার্তায় ভেসে যায় তার পোস্টের কমেন্ট বক্স।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION