বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

সোনারপাড়ায় হ্যাচারীর বর্জ্য পরিষ্কার করতে গিয়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মো: আবদুল খালেক (২৯ এপ্রিল )

উখিয়ার সোনার পাড়ায় মো:জুনায়েত (১২) নামের এক ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল ) বেলা ১১ টার দিকে সোনারপাড়া মোস্তফা শ্রিম্প হ্যাচারী( সৌদিয়া হ্যাচারী) তে রহস্যজনক মৃত্যু হয়। সে সোনার উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও পশ্চিম সোনার পাড়া কাদের হোসাইন প্রকাশ কালোর ছেলে।

স্থানীয়রা জানিয়েছে, বুধবার সকাল ১১ টায় হ্যাচারি কর্তৃপক্ষ জুনাইদকে টাকার প্রলোভন দেখিয়ে হ্যাচারীর বর্জ্য নিষ্কাশন পথে প্রবেশ করিয়ে দেয়। ঘন্টাখানেক পর ছেলেটি বের না হতে দেখে খোঁজা হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঐ মুহুর্তে অন্য দুইজন কর্মচারী জুনাইদকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত ঘোষণা করলে হ্যাচারী কর্তৃপক্ষের কথামতো তারা জুনাইদকে হাসপাতালে রেখে পালিয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ সোনার পাড়ায় তার বাবার কাছে খবর পাঠালে বাবা কাদের হোসেন হাসপাতালে পৌঁছে নির্বাক হয়ে যায়।

বাবা কাদের হোসেন দাবি করেন, তার ছেলেকে পরিকল্পিতভাবে হ্যাচারী কর্তৃপক্ষ খুন করেছে। তিনি তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে উখিয়া থানা অফিসার ইনচার্জ মর্জিনা আক্তারকে ফোন করা হলে তিনি জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হ্যাচারী কর্তৃপক্ষের বিরোদ্ধে তিনি যথাযথ ব্যবস্থা নিবেন বলে জানান।

জুনাইদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  এলাকাবাসী হ্যাচারী কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION