সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ফাউল করে রোনালদোর হলুদ কার্ড

খেলাধুলা ডেস্ক:

কোচ বদলালেও আল নাসরের ভাগ্য বদলায়নি। সৌদি প্রো লিগে বরং আরেকটি হারে শিরোপা জেতার পথে বড় ধাক্কা খেয়েছে। আল হিলালের কাছে পরাজিত হয়েছে ২-০ গোলে।

দলের পরাজয়ের দিনে সবচেয়ে বাজে কাজটি করেছেন অধিনায়ক ও প্রাণভোমরা ক্রিস্তিয়ানো রোনালদো। ডব্লিউডব্লিউই-র রেসলাদের মতো প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেছেন।

বোঝা যায় দলের হতাশার দিনে হয়তো মেজাজ হারিয়ে ফেলেছিলেন পর্তুগিজ ফরোয়ার্ড। ঘটনাটি ঘটেছে দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে। রোনালদো বলের দখল নেওয়ার সময় আকস্মিকভাবেই গুস্তাভো কুয়েলাকে জাপটে ধরেন। তার পর রেসলারদের মতো পেছনে সজোরে টেনে বসিয়ে দেন মাটিতে। মুহূর্তের ঘটনায় হতবাক হন সকলেই। কিন্তু রেফারি মাইকেল ওলিভার হলুদ কার্ড বের করতে ভুল করেননি।

বাজে রাত কাটিয়ে শিরোপা জয়ের পথেও বড় ধাক্কা খেয়েছে আল নাসর। ২৪ ম্যাচে তাদের অর্জন ৫৩ পয়েন্ট। শীর্ষে থাকা আল ইতিহাদের অবশ্য ২৩ ম্যাচে ৫৬। লিগে বাকি আছে আর ৬টি ম্যাচ।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION