বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
বলরাম দাশ অনুপম (২৯ এপ্রিল ):
চকরিয়ায় আরেকজন করোনা আক্রান্ত রোগি পাওয়া গেছে। তিনি সদ্য করোনা আক্রান্ত গার্মেস্টসের কর্মকর্তার বাবা (নাম পরিচয় গোপন রাখা হলো )। তার বয়স ৬০ বছর। তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হাঁসেরদিঘীর কাচারিপাড়া এলাকার বাসিন্দা।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প:প কর্মকর্তা ডা.মো.শাহবাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ৩০ বছরের এক গার্মেস্টস কর্মী করোনা আক্রান্ত হয়। এরপর গতকাল মঙ্গলবার ওই পরিবারের ৫ সদস্যের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ওই যুবকের বাবার পজেটিভ রেজাল্ট আসে। বর্তমানে তারা বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থা দেখে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
চকরিয়া উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ইতোমধ্যে আক্রান্ত পরিবারের বাড়ি লকডাউন করা হয়েছে। তাই নতুন করে আর লকডাউনের প্রয়োজন নেই। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তদারকি করার দায়িত্ব দেয়া হয়েছে।
ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আক্রান্ত ওই পরিবারকে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। এছাড়া একজন চৌকিদার নিয়োজিত করা হয়েছে। যাতে ওই পরিবারের কেউ বাড়ির বাহিরে যেতে না পারে। উল্লেখ্য, চকরিয়া বুধবার পর্যন্ত ২ জন করোনা আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে।
ভয়েস/আআ