সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এফএ কাপের ফাইনালে থাকবেন কোহলি-আনুশকা

খেলাধুলা ডেস্ক:
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে এখন ইংল্যান্ডে রয়েছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলিদের ফাইনাল ম্যাচটি শুরু হতে বাকি আরও চার দিন। তার আগে ইংল্যান্ডে রয়েছে আরও এক ফাইনাল ম্যাচ। আজই এফএ কাপের শিরোপা নির্ধারনী ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে বসে এই খেলা দেখবেন বিরাট কোহলি। এসময় তার সঙ্গে থাকবেন স্ত্রী আনুশকা শর্মাও।

কোহলি ও আনুশকাকে আমন্ত্রণ জানানো হয়েছে ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে। পাশাপাশি একটি খেলাধুলোর সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাও তাদের ডেকেছে। কোহলি ও অনুশকা দুজনই ওই সংস্থার দূত হিসেবে রয়েছেন।

এফএ কাপের ফাইনালের এই ম্যাচ নানা দিক থেকেই ঐতিহাসিক, স্মরণীয়। লন্ডনের মাটিতে আকর্ষণীয় একটা ম্যাচ উপভোগের অপেক্ষায় দর্শক। এফএ কাপের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ওয়েম্বলি স্টেডিয়াম সে কারণেই ঐতিহাসিক মুহূর্ত অপেক্ষা করছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION