বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
স্থানীয় সরকার নির্বাচন: অক্টোবরে প্রস্তুতি, নভেম্বরে ভোট নেপাল-তিব্বতে বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬৫, নিখোঁজ ১৫০০ মহানবী (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে মহিমান্বিত ঘটনা: প্রধানমন্ত্রী রোহিঙ্গা অনুপ্রবেশের ৯ বছর: ফেরা অনিশ্চিত, বাড়ছে অপরাধ, ফুরাচ্ছে খাদ্য-তহবিল রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনের পথেই হাঁটছে বাংলাদেশ-পররাস্ট্র সচিব বহুল আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল সাড়ে ৫০০ ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ সম্মানহানির কবলে শ্রীদেবীকন্যা টেকনাফে আইসসহ মিয়ানমার নাগরিক আটক রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে রোহিঙ্গাদের আশ্রয় ১০ বছর যেন ২০ বছরে পরিণত না হয়: শামা ওবায়েদ

তীব্রতাপ প্রবাহের কারণে বৃহস্পতিবার থেকে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

ভয়েস নিউজ ডেস্ক:

দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামীকাল বৃহস্পতিবার (৮ জুন) বন্ধ থাকবে। দেশব্যাপী তীব্র তাপপ্রবাহের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৭ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তীব্র তাপপ্রবাহের কারণে আগামীকাল (৮ জুন) সারা দেশের মাধ্যমিক স্তরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। এটি বাস্তবায়নের সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এর আগে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম গত ৫ জুন থেকে ৮ জুন পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, কোমলমতি ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম ৫ জুন (সোমবার) থেকে ৮ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়। শনিবার (৩ জুন) থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে এখন মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ চলছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION